ডেস্ক রিপোর্ট: শীত মৌসুমে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট ইউনিটের ব্যবস্থাপনায় কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ জানুয়ারি ২০২৬ এ আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট ইউনিটের প্রধান উপদেষ্টা এবং মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি, রোটারিয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট ইউনিটের দলনেতা নাবিদ ইসতিয়াকসহ ইউনিটের অন্যান্য সদস্যরা।
কম্বল বিতরণ কার্যক্রমের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় উপজেলা নির্বাহী অফিসারের হাতে নিজের লেখা একটি বই শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেন।
অনুষ্ঠানে অতিথিরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।