প্রবাস মেলা ডেস্ক: শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনের প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ এরশাদ আলম বেপারীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি সৈয়দ আমরুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান নয়ন, প্রচার সম্পাদক মোঃ আরমান হোসেন, সদস্য রৌশন আরা বেগম, নাজনিন আকতার মৌসুমী প্রমুখ।
সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর কর্মময় জীবনের উপরে আলোচনা ও বিশেষ দোয়া করেন মাওলানা মহিউদ্দিন।