রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: আগস্ট মাস বাঙালি জাতির জন্য একটি কলঙ্কজনক মাস।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃসংশভাবে হত্যা করেছিল ঘাতকরা। ১৫ আগস্ট উপলক্ষে ফ্রান্স নগর আওয়ামী লীগ এর উদ্যোগে ২৭ আগস্ট রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের গাঁড় দো নরে রেস্টুরেন্টে শোক ও আলোচনা সভা আয়োজন করা হয়।
ফ্রান্স নগর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, এম এ কাশেম, আবুল কাশেম, ও দেলোয়ার হোসেন কয়েস সহ আরো অনেকে।
এছাড়া সভায় বক্তব্য রাখেন আকিল ইব্রাহিম, আমিনুল ইসলাম ফারুক, আজমল হোসেন, শাহ আলম মায়া, আব্দুল মতিন সহ ফ্রান্স আওয়ামী লীগ ফ্রান্স নগর আওয়ামী লীগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ক্ষান্ত হননি এখনো তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে সফল হতে না দেওয়ার পায়তারা চালাচ্ছে। বাঙালি জাতিকে সজাগ ও সচেতন হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান বক্তারা।
তারা আরো বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে সেই ঘাতকচক্র রায় ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করেছে। পরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।