প্রবাস মেলা ডেস্ক: আমেরিকার লস এঞ্জেলস প্রবাসী প্রকৌশলী শহীদ আলমের মায়ের মৃত্যুতে প্রবাস মেলা পরিবার শোক জানিয়েছে। তার মৃত্যুতে প্রবাস মেলা পরিবার গভীরভাবে শোকাহত।
এক শোকবার্তায় প্রবাস মেলা’র সম্মানিত উপদেষ্টা, প্রকৌশলী শহীদ আলমের বাল্যবন্ধু মামুন ইমতিয়াজ বলেন, আমার দীর্ঘদিনের বন্ধু শহীদ আলমের মায়ের মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছি, সাথে সাথে সৃষ্টিকর্তার কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত করছি। তিনি শোক স্বন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর সোমবার দুপুর ১২.১৫ ঘটিকায় কুষ্টিয়া কুমারখালীর ভালুকা গ্রামের মরহুম ডা: আব্দুল জব্বারের সহধর্মিনী আলেয়া বেগম (৭৫) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। পরেরদিন ১২ নভেম্বর বাদ জোহর
জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।