ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পাল করেছে বেলজিয়াম আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি শহিদুল হক শহিদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন।
বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি বিধান দেব, সহ সভাপতি নিরঞ্জন রায়, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, উপদেষ্টা ড: ফারুক মির্জা, যুবলীগ সভাপতি খালেদ মিনহাজ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ উল আলম, সদস্য প্রদীপ কুমার সরকার, মোশাররফ বাবু, শ্রম বিষয় সম্পাদক বাবুল মোহাম্মদ বাবলু, বাণিজ্য বিষয়ক সম্পাদক মনি হোসেন হিরু, এন্টারপেন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শেখ সেলিম।
বক্তারা বলেন, এক বর্ণাঢ্য সংগ্রামমুখর জীবন শেখ হাসিনার। সাফল্যগাথার এই কর্মময় জীবন ছিল কণ্টকাকীর্ণ। মুক্তিযুদ্ধের নয় মাস তিনি গৃহবন্দি ছিলেন। সামরিক স্বৈরশাসনামলেও বেশ কয়েকবার তাকে কারা নির্যাতন ভোগ ও গৃহবন্দি থাকতে হয়েছে। বারবার তার জীবনের ওপর ঝুঁকি এসেছে। অন্তত ২০ বার তাকে হত্যার অপচেষ্টা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়েও তিনি অসীম সাহসে তার লক্ষ্য অর্জনে থেকেছেন অবিচল।
এর বিনিময়ে তিনি পেয়েছেন দেশবাসীর অকুণ্ঠ ভালোবাসা। নির্বাচনে বারবার জয়ী হয়ে শেখ হাসিনা বিশ্বের অন্যতম দীর্ঘকালীন নারী সরকারপ্রধানের মর্যাদায় ভূষিত হয়েছেন। পেয়েছেন বহু আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা। তার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।