মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশী (এনআরবি) এর আয়োজনে দুবাই এক্সপো ২০২০ এবং এনআরবি ইনভেস্টমেন্ট নিয়ে দুবাইয়ের স্থানীয় হোটেল হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এনআরবি’র চেয়ারম্যান সেকিল চৌধুরী বাংলাদেশী ব্যবসায়ী এবং প্রবাসীদের এই কার্যক্রমে অংশগ্রণ করে ইউএই সরকারের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে আহবান জানান।
আগামী ২০২০ সালে এই এক্সপো দুবাইতে অনুষ্ঠিত হবে। বিশ্বব্যাপি আলোড়ন সৃষ্টিকারি এই এক্সপোতে ২০২০ সালের অক্টোবর থেকে শুরু হয়ে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত ছয় মাস ব্যাপি বিভিন্ন রকমের উন্নয়ন কর্মকান্ড, বিভিন্ন কিছুতে অংশগ্রহণ, পরস্পরের সহযোগীতা, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি তুলে ধরার সুযোগ হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসমাইল গনি চৌধুরী, মো: জহিরুল ইসলাম, হাজী সরাফত আলী, সিরাজুল ইসলাম নবাব, প্রকৌশলী ফারুক মাহামুদ চৌধুরী, মো: আলম গফুর, শিবলী আল সাদিক, সাইফুল ইসলাম তালুকদার, নাসিম উদ্দীন আকাশ। এসময় সংবাদ সম্মেলনে প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই এবং প্রসাস এর সকল নের্তৃবৃন্দ সহ সকল প্রবাসী সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।