প্রবাস মেলা ডেস্ক: চাঁদপুর শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় অভিনীত পুতুলের সংসার নাটকটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে ৮ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১১ টা ১৫ মিনিটে এবং সৌদি আরব সময় রাত ৮ টা ১৫ মিনিটে প্রচার হবে।নাটকের পরিচালক মাসুদ আল জাবের এই তথ্য নিশ্চিত করেছেন।

পরিচালক বলেন, শারদীয় দুর্গাপুজাকে কেন্দ্র করেই ঢাকা মুন্সীগঞ্জ শ্রীনগর পাল পাড়া সহ বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং করা হয়েছে।
পুতুলের সংসার নাটকের পরিচালক মাসুদ আল জাবের বলেন, দর্শকদের চাহিদার কথা চিন্তা করে সমসাময়িক বিষয় নিয়েই নাটকটি তৈরি করা হয়েছে।
মো. জুয়েল ইসলামের গল্প ভাবনায় এর চিত্রনাট্য করেছেন সেরেনিওয়াবত শাওন। নাটকটিতে পুতুলের অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা মোশারফ করিম, নুসরাত জান্নাত রুহি, অহিদ ইকবাল মার্শাল, সৈকত সিদ্দিকী, মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, মিম মানতাশা সহ অনেকে।