আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: ২৯ সেপ্টেম্বর ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সিডনির ল্যাকাম্বার একটি রেস্টুরেন্টে। সভায় সর্বসম্মতিক্রমে তাদের সংগঠনের নয়া কার্যকরী কমিটি ঘোষণা করেছে।
নব কমিটিতে প্রেসিডেন্ট ডা: মাহবুবা খানম মুক্তা ও জেনারেল সেক্রেটারি ডা: সুরঞ্জনা জেনিফার রহমান। সংগঠনে কোষাধ্যক্ষ তাসরিনা নাহিদ তন্বী এবং পাবলিকেশন্স সেক্রেটারি সাকিনা আক্তার নির্বাচিত হলেন। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
অস্ট্রেলিয়াতে বসবাসরত ভিকারুননিসা স্কুল এবং কলেজের সকল প্রাক্তন ছাত্রীদের সংগঠনের সদস্য পদ গ্রহণ করে পরবর্তী অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানান উক্ত কমিটি। নতুন সদস্য হতে আগ্রহীরা বিস্তারিত জানতে যোগাযোগ: vaaustralia.vnsc@gmail.com