রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: সোমবার দিবাগত রাতে গুরুতর অসুস্থ হয়ে প্যারিসের শেভরন বধুর একটি হাসপাতালে ভর্তি হন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম। এসময় তার হার্টে ব্লক ধরা পড়ে। প্যারিসের শেভরণ বধুর হাসপাতালে দিনভর তার চিকিৎসা চলে । তবে এখানে হাটের ব্লক অপসারণ করতে না পারার কারণে মঙ্গলবার বিকেলের দিকে অধিকতর উন্নত চিকিৎসার জন্য প্যারিস ১৩’র একটি হাসপাতালে হেলিকপ্টারযোগে তাকে স্থানান্তর করা হয়।
এ সময় ফ্রান্স আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন কয়েছ সহ অন্যান্য নেতাকর্মীরাও হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
এদিকে ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে অসুস্থ বেনজীর আহমেদ সেলিমের সুস্থতা কামনা করা হয়েছে। বাংলাদেশে অবস্থানরত সাধারণ সম্পাদক মহসীন উদ্দিন খান লিটন সহ ফ্রান্স আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বেনজীর আহমেদ সেলিমের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।