প্রবাস মেলা ডেস্ক: ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার, বিকাল ৪টায় দেশের খ্যাতিমান সংগঠন আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) স্টার অ্যাওয়ার্ড ২০১৮-১৯ প্রদান করা হয়েছে। জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, মডেল ও সংগীতাঙ্গনের তারকাদের মাঝে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সফল রেলমন্ত্রী মুজিবুল হক, সাংবাদিক নেতা মোল্লা জালাল, এজেএফবির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন মজুমদার, এজেএফবির সভাপতি ফারুক হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক চিত্রনায়ক নিরব।

এছাড়া চিত্রনায়িকা অপু বিশ্বাস, পরিমনি, মডেল ও অভিনেত্রী মৌসুমী হামিদ, প্রিয়াঙ্কা জামান, সানজিদা রোজ, কণ্ঠশিল্পী ইমরান, আঁখি আলমগীর, বিন্দুকণা, বেঙ্গল ল্যাবরেটরীজ, বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক এবিএম সিরাজুল হক সাজিদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।