শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: কুয়েতের মরুভূমির কেবাদ এলাকায় প্রিচাইড কোম্পানির বেরাক চত্তরে কুয়েত প্রবাসীরা কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলের জয়ে আনন্দ উৎসবের আয়োজন করেন। আয়োজক সংগঠনের সভাপতি হিসেবে ছিলেন জসিম উদ্দিন ও তার দল। এ সময় অতিথিদের মধ্যে ছিলেন খলিলুর রহমান তপন, মোর্শেদ আলম, মিজানুর রহমান, আলম খান, শাকিল খান, আলী হায়দার, রাজ্জাক আলামিন, সাইদুর রহমান সহ অসংখ্য ভক্ত ও কুমিল্লা প্রবাসী শ্রমজীবীরা।

জুমআর নামাজ শেষে গরু জবাই করে সকলের মাজে আনন্দ ভোজের খাবার বন্টনের মধ্য দিয়ে আনন্দ করে তারা। সকলে অর্থমন্ত্রী লোটাস কামাল ও তার মেয়ে নাফিসা কামালকে ধন্যবাদের পাশাপাশি তাদের দাবি ও মতামত জানাতে গিয়ে বলেন, কুয়েতেও একটি ক্রিকেট ক্লাব তৈরী করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া নামে। কাজের ফাঁকে খেলাধুলা করে বাংলাদেশকে আরো পরিচিত করতে কাজ করে যাওয়ার কথা বলেন এবং কুমিল্লা প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় কুয়েতের মাটিতে তাদের ক্লাবকে এগিয়ে নিয়ে যুবকদের মনোনিবেশ হতে আহবান জানান আয়োজকরা। সবশেষে তারা অর্থমন্ত্রীর কাছে কুমিল্লায় আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম ও কুমিল্লা বিভাগ করার দাবি জানান।