প্রবাস মেলা ডেস্ক: ৩ নভেম্বর, ২০১৮ আমেরিকান ইয়েল ইউনিভার্সিটি ভিত্তিক আন্তর্জাতিক শিশু সাহায্য সংস্থা ডিস্ট্রেস্ড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল কানাডা (DCI Canada) শাখার “Children Helping Children”-এর কার্যক্রমের শুভ সূচনা হয়।
সংস্থাটি বাংলাদেশ সহ বিশ্বের আরো চারটি দেশে দরিদ্র এবং সুবিধাবঞ্চিত শিশু এবং তাদের পরিবারের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এসব প্রোগ্রামের মধ্যে “Sunchild Sponsorship”, “Blindness Prevention Program”, “Health for Underprivileged”, and “Sun Child Orphanage”, উল্লেখযোগ্য।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী এবং DCI এর Goodwill Ambassador ববিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্ট সদস্য ডলি বেগম এবং প্রধান বক্তা ছিলেন DCI USA-এর Founder এবং কার্যনির্বাহী পরিচালক ডক্টর এহসান হক।
অনুষ্ঠানে “Children Helping Children” প্রোগ্রামের রিপ্রেসেন্টেটিভ হিসেবে বক্তব্য রাখেন রিহা এবং তাসিন। তারা কিভাবে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদেরকে পড়াশুনা চালিয়ে যেতে সাহায্য করে তার বিস্তারিত বর্ণনা এবং তাদের প্রচেষ্টা তুলে ধরে।
উনুষ্ঠানটির পরিচালক শহিদুল হক খন্দকার এবং সাধারণ সম্পাদক সাজেদুন নাহার অতিথিদের শুভেচ্ছা জানান। “চিলড্রেন হেলপিং চিলড্রেন” এর কর্মসূচি তুলে ধরেন সংস্থাটির মিডিয়া সম্পাদক কাউসার সাহাব। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন মাসুদ হাকিম DCI Canada-এর ট্রেজারার এবং ব্যবস্থাপনা পরিচালক হালিমা আখতার প্রীতি।
অনুষ্ঠানে আগত অতিথিরা DCI Canada-এর শিশুদের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং এইসব কার্যক্রম শিশুদের মানবিক গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।