সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শপথ নিলেন ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)’র নতুন কমিটি। ৩ জুলাই বুধবার নর্থ হলিউডের ‘চার্চ অব সাইন্টোলজি ভ্যালি’তে আনন্দঘন আয়োজনে অভিষেক হলো ২০১৯-২১ সেশনের নবনির্বাচিত এই কমিটির।
প্রবাসী বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ এবং বাফলার উপদেষ্টা পরিষদসহ ৫ শতাধিক প্রবাসীর অংশগ্রহণে বাফলার অভিষেক অনুষ্ঠান উৎসবে রূপ নেয়।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত ও বাফলার দলীয় সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠানের। এরপর বিদায়ী প্রেসিডেন্ট নজরুল আলম বিদায়ী কমিটিকে সাথে নিয়ে বক্তব্য রাখেন। বিদায়ী বক্তব্যে তিনি নতুন ক্যাবেনেটকে স্বাগত জানিয়ে বলেন, নেতৃত্বের বদলে সংগঠনে গতিশীলতা আসে। আমি মনে করি, এই নেতৃত্ব বাফলার কার্যক্রমকে আরও গতিশীল করবে। আমি নবনির্বাচিত ক্যাবিনেটের সকল সদস্যকে প্রাণঢালা শুভেচ্ছা ও স্বাগত জানাই।

নবনির্বাচিত সদস্যদেরকে শপথ পাঠ করান বাফলার প্রধান নির্বাচন কমিশনার মোর্শেদ হায়দার । তাকে সহযোগিতা করেন বোর্ড অব ট্রাস্টির (বিওটি) চেয়ারম্যান হাবীব আহমেদ টিয়া ।
নবনির্বাচিত কমিটিতে প্রেসিডেন্ট পদে শিপার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট পদে মাহবুবুর রহমান, জেনারেল সেক্রেটারি পদে আঞ্জুমান আরা শিউলি, ফাইনেন্স সে্ক্রেটারি পদে স্বপন বাহার, অর্গানাইজিং সেক্রেটারি পদে ফারুক হাওলাদার, পাবলিক রিলেশন সেক্রেটারি আব্দুস সামাদ এবং কালচারাল সেক্রেটারি পদে রোশনি আলম শপথ গ্রহণ করেন। এই কমিটি আগামী দুই বছরের জন্য বাফলার সামগ্রিক কার্যক্রম পরিচালনা করবে।
আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা এবং রাতের খাবারের আয়োজন করে বাফলা কর্তৃপক্ষ।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী তানিশা ও আনিশা আলম। সঙ্গীত পরিবেশন করে আবির, রেহানা মল্লিক, জামান, এপোলো, শহীদ আলম, আদনান খান, উর্মি আতাহার ও উপমা সাহা মজুমদার।