লুৎফুর রহমান, দুবাই, ইউএই: সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংক বাংলাদেশ লিমিডেট শারজাহ শাখার ম্যানেজার মোহাম্মদ মাহবুব হোসাইন এর বাংলাদেশ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার শারজাহের রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশ সমিতি শারজাহ শাখা এ বিদায় সংবর্ধনার আয়োজন করে।
সংগঠনের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ এবং ইসমাইল গনি চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজা শাখার সহ-সভাপতি ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, উপদেষ্টা আলহাজ্ব শরাফাত আলী, শাহ মোহাম্মদ মাকসুদ সহসভাপতি ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, মোহাম্মদ মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রকৌশলী করিমুল হক, সমাজকল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মেহেদী ইউসুফ, প্রচার সম্পাদক মোহাম্মদ ইমাম হোসাইন জাহিদ, ক্রীড়া সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম রূপু, প্রকাশনা সম্পাদক মাজহারুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল মান্নান, সহ সমাজকল্যাণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সহ প্রচার সম্পাদক মো. বদিউল আলম সহ কমিউনিটির অনেক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনায় উপস্থিত বক্তারা তার স্মৃতিচারন করে বলেন, মানুষ তার বয়সের জোরে নয় কর্মের জোরেই বেচে থাকেন ঠিক মাহাবুব হোসাইন ও আমিরাত থেকে চলে গেলে ও সারাজীবন বেচে থাকবেন আমাদের স্মৃতিতে।