প্রেস বিজ্ঞপ্তিঃ DCI-RSC এবং IFIC Bank লিমিটেডের যৌথ উদ্যোগে ১০ থেকে ১২ জানুয়ারি, ২০২৩ পটুয়াখালী জেলার বাউফলে শীতার্ত নিঃস্ব মানুষের জন্যে ৩ দিন ব্যাপী কম্বল বিতরণ শুরু হয়েছে। এতিম সহ ১৭৫০ জন শীতার্ত দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হবে। ১০ জানুয়ারি কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাউফল উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আল-আমিন এবং DCI এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক, ড. এহসান হক। তীব্র ঠান্ডা আবহাওয়ায় কম্বল পেয়ে দুঃস্থ মানুষ খুব খুশি। ৭৫ বছর বয়সী বৃদ্ধ সোনা মিয়া বলেন ‘শীতের মইদ্যে খুব কষ্ট পাইছি, এহন কম্বল পাইয়া রাইতে আরামে ঘুমাইতে পারমু।’
DCI এর সম্মানিত নির্বাহী পরিচালক ড. এহসান হক ভিডিও কনফারেন্সের মাধ্যমে কম্বল বিতরণ অনুষ্ঠানে যোগ দেন এবং বলেন, ‘IFIC ব্যাংকের সাথে DCI-RSC এই ধরনের জনসেবামুখী কার্যক্রম চালিয়ে যাবে এবং যেকোন কঠিন পরিস্থিতিতে দুঃস্থদের পাশে থাকবে। অসহায় মানুষের জন্য এই জনহিতকর পদক্ষেপ নেওয়ার কারণে আমরা IFIC ব্যাংক লিমিটেডের কাছে কৃতজ্ঞ।’

বাউফল উপজেলার সম্মানিত UNO জনাব মোঃ আল-আমিন এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণের জন্য DCI-RSC এবং IFIC ব্যাংকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং কম্বল বিতরণের জন্য বাউফলবাসীকে বিবেচনা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব এসএম ফয়সাল আহমেদ, নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রী কলেজের প্রভাষক জনাব এ এস এম কবিরুজ্জামান ও স্থানীয় গণ্যমান্য অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আরএসসির এরিয়া ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম রেহক।