হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কে স্টেট বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এবং সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দিন স্বপন এমপি।
গত ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮টায় নিউইয়র্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জহিরউদ্দিন স্বপন বলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা এবং পরবর্তী সময়ে একদলীয় বাকশাল শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকের এ সমাবেশ থেকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে সেই মহান নেতাকে স্মরণ করছি এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।
দেশ ও প্রবাসে সৃষ্ট উদ্বেগ-উৎকণ্ঠার পরিপ্রেক্ষিতে মন্ত্রী পদমর্যাদার এই বিএনপি নেতা আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সে অনুযায়ী ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে সমর্পণ করবে বলে আশা করছি। কারণ, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত একজন পলাতক আসামি।
প্রবাসের বিএনপি নেতাকর্মীদের চোখ-কান খোলা রেখে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ভিপি জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা ও পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুর আলম বাবুল।
বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার নওশাদ জমির এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ এবং জিল্লুর রহমান জিল্লুর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, বিএনপি নেতা এম এ সবুর, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, বিএনপি নেতা কাজী শাখাওয়াত হোসেন আজম, সৈয়দা মাহমুদা শিরিন, কাজী আসাদউল্লাহ, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শহিদ সোহরাওয়ার্দী, আসমা আক্তার, নীরা রাব্বানী, স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, আমিনুল ইসলাম চৌধুরী, বদরুল হক আযাদ এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও লেখক আলী ইমাম সিকদার।
সভাপতির সমাপনী বক্তব্যে ভিপি জসিমউদ্দিন সমাবেশ সফল করতে সহযোগিতা করায় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ব্রুকলিন, ব্রঙ্কস ও কুইন্স থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেন। তাঁদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আশরাফ হোসেন, দেওয়ান কাউসার, এবাদ চৌধুরী, এ আর মাহবুবুল হক, আবদুল্লাহ, মনিরুল ইসলাম ও শাহেদা আক্তার প্রমুখ।
সমাবেশ শেষে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের নৈশভোজে আপ্যায়িত করা হয়।