হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে আগামী শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের জনপ্রিয় আড্ডা রেস্টুরেন্টের পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ব্যারিস্টার নওশের জমির এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ এবং জিল্লুর রহমান জিল্লু।
অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক জসিমউদ্দীন ভূঁইয়া, বিএনপির চেয়ারপারসনের বিদেশবিষয়ক কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজা, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম এবং নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে মোশাররফ ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র। সংগঠনটির সভাপতি জন আমিন সুমন পৃষ্ঠপোষকতা করছেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছেন আমিনুল ইসলাম চৌধুরী, এবাদ চৌধুরী, সিরাজদৌলা বাবুল, বদরুল হক আজাদ, দেওয়ান কাউসার, আসরাফ হোসেন, ময়নুল করিম টিপু, সাংবাদিক আনিসুর রহমান, নিরা রাব্বানী, জিয়াউর রহমান মিলন, কাজী আসাদ উল্লাহ, ভিপি আলমগীর খান, তাজুল ইসলাম চেয়ারম্যান, জুয়েল রানা, ডা. চিংকু, এমআর মাহবুবুল হক চেয়ারম্যান, দেলওয়ার হোসেন, মো. কাইয়ুম, মজিবুর স্বপন, সাহাব উদ্দিন শাহীন, মো. রুবেল, রানা চৌধুরী, ইঞ্জিনিয়ার মইনুদ্দিন মিয়াজী, মনসুর আলম, শহীদা আক্তার, মোছা. আফরোজা, আলমগীর হোসেন, বশির আহমেদ, সেলিম খান, হাবিব উল্লাহ, জাকির হোসেন, ফৌজিয়া ইয়াসমীন ও আছমা আক্তার প্রমুখ।
নিউইয়র্ক স্টেট বিএনপির পক্ষ থেকে উক্ত বিশেষ আলোচনা সভায় সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন ভিপি, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক রইছ উদ্দিন।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন রাখা হয়েছে।