প্রবাস মেলা ডেস্ক: প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের অংশগ্রহণে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’।
রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী, তার সাথে ব্যবসায়ী নেতা, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরাও সেখানে অংশগ্রহণ করবেন।
প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের যোগাযোগ ও সম্পৃক্ততা আরও জোরদার করা, তার পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি এবং পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারণ করার জন্যই এ সম্মেলনের মূল লক্ষ্য।
এছাড়া, রোববার (১ নভেম্বর) এ উপলক্ষে আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। তখন সংবাদ সম্মেলনের উদ্দেশ্য, সম্ভাব্য কর্মসূচি এবং তার সাথে বিভিন্ন উদ্যোগের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।
তবে আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের নতুন ক্ষেত্র তৈরি করবে।
একই সঙ্গে দেশের সঙ্গে প্রবাসীদের ব্যবসায়িক সম্পর্ক জোরদার, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনাকেও আরও বিশেষভাবে এগিয়ে নিতে ভূমিকা রাখবে এ আয়োজন।