প্রবাস মেলা ডেস্ক: মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদকে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
নোমান মাহমুদ মক্কা প্রতিরক্ষা জোটের সাধারণ সচিবালয় বা জেনারেল সেক্রেটারিয়েট-এর নেতৃত্ব দেবেন। জোটের এই সাধারণ সচিবালয় সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রতিষ্ঠা করা হচ্ছে। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব পাকিস্তানের নাগরিক হবেন বলে গত মাসেই জানিয়েছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এর পরপরই পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদের নিয়োগের বিষয়টি সামনে আসে। এবার তাকে আনুষ্ঠানিকভাবে মক্কা প্রতিরক্ষা জোটের সহাসচিব ঘোষণা করা হলো।