রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সে বসবাসরত ঢাকাবাসীদের সংগঠন ঢাকা ক্লাব ফ্রান্সের ২০২৬-২৭ মেয়াদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত গার্দু নর্দ এলাকার একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় নির্বাচন কমিশনের প্রধান ও দোহার-নবাবগঞ্জ ঐক্য পরিষদের সভাপতি সাইফুল ইসলাম নবনির্বাচিত সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আলী আক্কাসসহ নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
সভা সূত্রে জানা যায়, প্রথম অধিবেশনে ঢাকা ক্লাব ফ্রান্সের পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। সাবেক সদস্যদের কাউন্সিলর হিসেবে রেখে তাঁদের উপস্থিতিতে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। একাধিক প্রার্থী না থাকায় কাউন্সিলরদের সম্মতিক্রমে নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন আংশিক কমিটি গঠন করা হয়।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি হাফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলী আক্কাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্স ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মোহাম্মদ শাজাহান শারু। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সরকার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বদিউর রহমান আকাশ।
নির্বাচন পরিচালনায় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী জেলা সমিতির সভাপতি আলী আজম খান, স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্সের সিনিয়র সহসভাপতি ফিরোজ লস্কর, গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি এস এম মাসুদ রানা, মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সহসভাপতি মনির মোল্লা এবং দোহার-নবাবগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা আসাদুজ্জামান সুমন।
ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হাফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি রিপন মজুমদার, সহসভাপতি সাইফুল ইসলাম, মাসুদ পাঠান, অসিত ঘোষ, মাহবুব খান ও সায়েম মো. হোসেন এবং সাধারণ সম্পাদক আলী আক্কাস দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জাহিদুল ইসলাম সুইট, বিজয় বাইন, ডি. যে. রাফি, বাবু, ইকবাল হোসেন শাহিন, হৃদয় রহমান, শিশির রুবেল, প্রিন্স ও আল আমিন; সাংগঠনিক সম্পাদক মির্জা সুমন এবং সহসাংগঠনিক সম্পাদক হিসেবে সেলিম হোসেন, অপু ঢালী, আমিনুল হক মাটি, মোশতাক আহমেদ, হাবিবুর রহমান, রফিকুল বেপারী, মোস্তাক আহমেদ, তৌহিদুর রহমান ও মানা হোসেন দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, উপপ্রচার সম্পাদক রাসেল হোসেন, অর্থ সম্পাদক সালাম তালুকদার এবং মহিলা সম্পাদিকা শারমিন সুলতানাও রয়েছেন।
নবনির্বাচিত সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আলী আক্কাস বলেন, ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ঢাকা ক্লাব ফ্রান্সকে আরও সক্রিয় করা হবে। বিশেষ করে ফ্রান্সে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।