রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঢাকা ক্লাব, ফ্রান্স-এর অভিষেক অনুষ্ঠান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি অডিটরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রানা রহমান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. কামাল সিকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু ও মোয়াজ্জেম হোসেন শামীম।
এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা শাহ আলম নবগঠিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাহমুদ রেজা আসাদ, ইয়া নাসির মুন্না, রেজাউর রহমান বিপুল, জয়নুল আবেদীন, বাদশা করিম রুবেল, সঞ্জয় বনিক ও সাজ্জাদুল বারী সাজু। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জসীম উদ্দীন, মাসুদ জিলান, রনি রাজ, পলাশ দাশ, শাহাদত হোসেন, লাবু চৌধুরী ও স্বপন মাহমুদ।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মমিন আলী মোড়ল, হোসেন বেপারী সুজন, আহসান মজুমদার, ইমাম হোসেন, আতাউর রহমান, আজিজুল খান, খান খমিনি ও আলম খান জয় কামাল। কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সহ-কোষাধ্যক্ষ সরদার আনিস, প্রচার সম্পাদক মারুফ ফয়সাল, দপ্তর সম্পাদক সুমন মোল্লা, আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম রনি, ক্রীড়া সম্পাদক ইমরান সিকদার, সহকারী ক্রীড়া সম্পাদক মো. বাবু, তথ্যপ্রযুক্তি সম্পাদক আবু শাহেদ রনি, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক সম্পাদক মো. নাহিদ, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান শাওন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মহসিন তালুকদার, যোগাযোগ সম্পাদক সৈয়দ হেলাল, আপ্যায়নবিষয়ক সম্পাদক গণেশ সাহা এবং সাহিত্যবিষয়ক সম্পাদক শহীদ রহমানসহ অন্যান্য সদস্যরা বিভিন্ন দায়িত্বে মনোনীত হয়েছেন।