প্রবাস মেলা ডেস্ক: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। রোববার (১২ জুলাই) দেশটির আমিরি দিওয়ান এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। খবর আল জাজিরা
এদিকে আধুনিক কাতারের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে তার অবদান বিশেষভাবে স্মরণীয় বলে বিবেচিত হয়ে থাকে।
আমিরি দিওয়ানের বিবৃতিতে বলা হয়, ‘আল্লাহর ফয়সালা ও তাকদিরের প্রতি অবিচল বিশ্বাস রেখে আমরা গভীর শোকের সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির সংবাদ জানাচ্ছি। আল্লাহ তাকে রহম করুন। ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন।’
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কাতারের আধুনিক পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য শেখ হামাদ বিন খলিফা আল থানি ব্যাপকভাবে প্রশংসিত।
কাতার সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তার শাসনামলে দেশটিতে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছিল।