প্রবাস মেলা ডেস্ক: মাদারীপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ ফরিদপুর সমিতি।
২৩ জুন ২০২৬, মঙ্গলবার রাজধানীর সরকারি বাসভবন ন্যাম ভবনে ঢাকাস্থ ফরিদপুর সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ ফরিদপুর সমিতির সভাপতি এ এস এম রহমাতুল্লাহ, সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান লাকু, মাহমুদুল রাজিব স্বপন, প্রকৌশলী বিল্লাল হোসেন, আলামিন হোসেনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে সমিতির নেতারা হেলেন জেরিন খানের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন এবং দেশ ও জনগণের কল্যাণে তাঁর অব্যাহত ভূমিকা প্রত্যাশা করেন।