প্রবাস মেলা ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ নিউইয়র্কের উদ্দ্যেশ্যে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার (১২ মে) তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান বর্তমানে নিউইয়র্ক সফরে রয়েছেন। তিনি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি পদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও বাংলাদেশের প্রার্থীর জন্য প্রচারণায় অংশ নেবেন। এছাড়া, তিনি নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রতিমন্ত্রী।
এরপর নিউইয়র্ক থেকে মরক্কোতে যাবেন প্রতিমন্ত্রী। সেখানে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।