কুপেনহেগেন, ডেনমার্ক: যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ২২ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯ টায় ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে দোয়া, মোনাজাত ও আলোচনা সভার মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা জনাব বাবু সুভাষ ঘোষের সভাপতিত্বে ও ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রথমে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদের জন্য দোয়া ও মোনাজাত করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
ঢাকা চকবাজারে অগ্নিকান্ডে নিহতদের জন্য বিশেষভাবে শোক জানিয়ে দোয়া করা হয় এবং আহতদের প্রতি সমবেদনা জানানো হয়।
বক্তারা বাংলা ভাষাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার দাবী জানান। প্রবাসে বাঙালী নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার গুরুত্ব ও ভাষা জন্য যুদ্ধ কিভাবে এবং কেন হয়েছিল তা তুলে ধরতে সকল মাতা-পিতার প্রতি বিশেষভাবে আহবান জানানো হয়। ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সস্পাদক মাহবুবুর রহমান বলেন, বায়ান্ন ও একাত্তর আমাদের জাতির পরিচয়, চেতনা ও অস্তিত্ব। আর এই পরিচয় আমরা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্য যিনি ভাষা আন্দোলন সহ সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রামের প্রতিটি আন্দোলন -সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন । যার জন্ম না হলে বাংলাদেশ হতো না ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি জনাব মোস্তফা মজুমদার বাচ্চু উপদেষ্টা: বাবু সুভাষ ঘোষ, হাসনাত রুবেল, জাহিদুল ইসলাম কামরুল, সহ-সভাপতি খোকন মজুমদার, নাসির উদ্দিন সরকার, মোহাম্মদ ইসমাইল, যুগ্ম সাধারন সম্পাদকঃ নাঈম উদ্দিন , নুরুল ইসলাম,বোরহান উদ্দিন, বেলাল হোসেন রুমী, সাংগঠনিক সস্পাদক ; সরদার সাইদুর রহমান,শামীম খালাসী ,মোহাম্মদ সেলিম, সারিং সেলিম,মোহাম্মদ সোহাগ উপস্হিত ছিলেন কার্ষকারী কমিটির – অর্থ সস্পাদক : মোহাম্মদ সফিকুল ইসলাম খোকন। দপ্তর সস্পাদক: জাহিদুল ইসলাম মামুন সংস্কৃতিক সস্পাদক : ইব্রাহীম তুহীন খাঁন,বানিজ্য সস্পাদক : জিল্লুর রহমান যুব ও স্পোর্ট সস্পাদক : আনোয়ার হোসেন পলাশ প্রচার ও প্রকাশনা সস্পাদক: শিপন মোহাম্মাদ , ধর্ম সস্পাদক : সাইফুল ইসলাম সাইফ, তত্ত্বও গবেষণা সস্পাদক : শরীফুল ইসলাম, শ্রম বিষয়ক সস্পাদক, গোলাম রাব্বী স্বাস্হ ও জনস্ংখ্যা বিষয়ক সস্পাদক: সামছু উদ্দিন, মুক্তিযাদ্ধা বিষয়ক সস্পাদক : আজাদুর রহমান কাষর্কারী কমিটির সদস্য: তাজবীর আহম্মেদ, আরিফুল ইসলাম,নাজিম উদ্দিন, রাসেল মাতবার,এরশাদ মিয়া, নিজাম উদ্দিন, সোহেল খাঁন,পরিতোষ সাহা,অনু মিয়া, সফিকুর রহমান, আবু সোহাব,কামরুল ইসলাম, সাজ্জাদ হোসেন,মামুন রশীদ, সাহেরা জেসমিন ,খলিলুর রহমান, গোলাম শামীম, আরও উপস্হিত ছিলেন, ডেনমার্ক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব: নাজিম উদ্দিন ও সাধারন সস্পাদক রনি আলম এবং আরও অনেকে। পরে রাতের খাবার পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।