প্রেস বিজ্ঞপ্তি: সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সম্মাননা প্রদান করা হয়েছে। ২৪ এপ্রিল শুক্রবার রাতে রিয়াদের হোটেল ডি প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান, সিনিয়র সহ-সভাপতি ও মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি প্রধান নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সাধারণ সম্পাদক ও বাংলা টিভির স্পোর্টস প্রতিনিধি ফকির আল আমিনসহ সংগঠনের সকল সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।
সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন শাহিনের সভাপতিত্বে এবং রাজধানী টিভি প্রতিনিধি মিজানুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও ৭১ টিভি প্রতিনিধি মাসুদ রানা, গ্লোবাল টিভি প্রতিনিধি মাওলানা শাহাদাত হোসাইন, যুবা বার্তা প্রতিনিধি ইঞ্জিনিয়ার আসমাউল হুসাইন, লাববাইক সম্পাদক শাহজালাল ভুট্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নাগরিক টিভি প্রতিনিধি ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫২ বাংলা প্রতিনিধি সাদেক আহমদ, চ্যানেল এস প্রতিনিধি এম. মেহেদুল খান, সাংগঠনিক সম্পাদক ও ডিবিসি প্রতিনিধি এইচ. এম. হেমায়েত, সাংগঠনিক সম্পাদক ও বৈশাখী টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ও এসএ টিভি প্রতিনিধি ফকির হাকিম, দপ্তর সম্পাদক ও আনন্দ টিভি প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দ ভুবন, তথ্যপ্রযুক্তি সম্পাদক ও দৈনিক সরেজমিন বার্তা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক ও দৈনিক স্বাধীন কাগজ প্রতিনিধি ফখরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইমন আলী, সদস্য সানাউল্লাহ আপন তাজ, মো. রফিকুল ইসলামসহ সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের স্যাটেলাইট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী এবং সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওসমান গনি রাসেল, মো. আব্দুস শহীদ ও মো. আব্দুল ওয়াহিদ।
অনুষ্ঠানে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ২০২৬–২৮ সালের নবনির্বাচিত কমিটির গণমাধ্যমকর্মীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি আশরাফ উদ্দিন শাহিন।
সভায় বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা দেশের সম্মান বজায় রেখে প্রবাসের মাটিতে বাংলাদেশিদের সুখ-দুঃখ তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। একই সঙ্গে সৌদি সরকারের সকল আইন মেনে চলার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।