প্রবাস মেলা ডেস্ক: প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জীবনসংগ্রাম, সাফল্য ও সাংস্কৃতিক পরিচয়ের নানা দিক তুলে ধরতে আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে জনপ্রিয় তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘প্রবাস মেলা’।
পাক্ষিকভাবে প্রচারিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ও বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বাস্তব অভিজ্ঞতা, অর্জন এবং প্রবাসজীবনের সুখ–দুঃখের গল্প দর্শকদের সামনে তুলে ধরা হয়। আজকের পর্বে অতিথি হিসেবে অংশ নেবেন যুক্তরাজ্যের লন্ডনপ্রবাসী শেখ মহিতুর রহমান বাবলু ও আবু সুফিয়ান। তাঁরা প্রবাসে নিজেদের সংগ্রাম, সাফল্য এবং অভিজ্ঞতার কথা শেয়ার করবেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কানাডার টরেন্টোপ্রবাসী শিল্পী রেহানা রহমান। উপস্থাপনায় থাকবেন সাকিলা মতিন মৃদুলা।
গবেষণার দায়িত্বে রয়েছেন মামুন ইমতিয়াজ। অনুষ্ঠান সমন্বয় করেছেন সৈয়দ জাফর সাদেক এবং প্রযোজনা করেছেন মো. নাজমুল হক।
প্রবাসীদের জীবনঘনিষ্ঠ গল্প ও বিনোদনের সমন্বয়ে সাজানো এই পর্বটি দর্শকদের জন্য উপভোগ্য হবে বলে আশা করা হচ্ছে।