প্রবাস মেলা ডেস্ক: ৩৫ জন বাংলাদেশি কর্মী রাশিয়া থেকে চাকরিচ্যুত হয়ে দেশে ফিরেছেন। তারা আজ রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৮ ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত আসা শ্রমিকরা অভিযোগ করেছেন, কোনো স্পষ্ট কারণ ছাড়াই নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে।
এর আগে মোট ১২০ জন বাংলাদেশি শ্রমিককে পর্যায়ক্রমে চাকরিচ্যুত করে দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আজকের ফেরত আসা ৩৫ জন এই প্রক্রিয়ার প্রথম দফার অংশ।
সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনও বক্তব্য পাওয়া যায়নি। শ্রমিকদের নিরাপত্তা এবং তাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিও উঠেছে।