প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘প্রবাস মেলা’র নতুন পর্ব আজ ৮ ডিসেম্বর ২০২৫, সোমবার, সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে। প্রবাসীদের জীবন, সংগ্রাম, সাফল্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরতে পাক্ষিকভাবে প্রচারিত এই অনুষ্ঠানটি দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়ে আসছে।
আজকের পর্বে অতিথি হিসেবে থাকছেন সৌদি আরবের দাম্মাম প্রবাসী তুহিন আহমেদ। এছাড়া সংগীত পরিবেশন করবেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া প্রবাসী শিল্পী তাজ আক্তার দিয়া।
অনুষ্ঠানটির উপস্থাপনা ও গবেষণা করেছেন মামুন ইমতিয়াজ। সমন্বয়ে রয়েছেন সৈয়দ জাফর সাদেক, এবং প্রযোজনা করেছেন মো. নাজমুল হক।