প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশিদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে কুয়েতের শ্রমবাজার। শিগগিরই এ নিয়ে ঢাকার সঙ্গে সমঝোতা সই করতে যাচ্ছে দেশটি।
রোববার (১৯ অক্টোবর) ফরেন অফিস কনসালটেশন শেষে এ কথা জানান দেশটির এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামি ঈসা জোহর হায়াত।
এছাড়াও খাদ্য নিরাপত্তা, সরাসরি ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়ে তার দেশের আগ্রহের কথা জানান তিনি।