হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: প্রবাসীদের নিয়ে বাংলাদেশ ও প্রবাসে জনপ্রিয় ম্যাগাজিন ‘প্রবাস মেলা’-র সৌজন্য কপি হস্তান্তর করা হয়েছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার ও জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম মোর্তুজা-র হাতে।
১৭ জুন ২০২৫, মঙ্গলবার বিকেলে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে এই সৌজন্য কপি হস্তান্তর করেন সিনিয়র সাংবাদিক ও ‘প্রবাস মেলা’র নিউইয়র্ক প্রতিনিধি হাকিকুল ইসলাম খোকন।
এ সময় উপস্থিত ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক।
‘প্রবাস মেলা’ দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাঙালিদের কথা, সাফল্য ও সংগ্রামের চিত্র তুলে ধরছে নিয়মিতভাবে। প্রেস মিনিস্টার পত্রিকাটি হাতে পেয়ে এর ভূয়সী প্রশংসা করেন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।