সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন প্রতিনিধি: বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকসহ সব শহিদের স্মরণে বাহরাইনের হিদ এলাকায় চৌদ্দগ্রাম রেস্টুরেন্টে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চৌদ্দগ্রাম সোসাইটি, বাহরাইন-এর উদ্যোগে আয়োজিত এই মাহফিলে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন আবদুস সাত্তার মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সাহাবউদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মোঃ ফারুক ও সেলিম হাসান, সাংগঠনিক সম্পাদক সারোয়ার আনসারী, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান, সহ-অর্থ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সেক্রেটারি সোহাগ মিয়াজী এবং সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুক।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নজরুল করিম, মামুনুর রশিদ, জহির এবং চৌদ্দগ্রাম রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ইসমাইল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চৌদ্দগ্রাম সোসাইটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া।
সকলের উপস্থিতিতে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।