প্রবাস মেলা ডেস্ক: বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতা কোনভাবেই বিদ্বেষ এবং শত্রুতায় নিয়ে ঠেকানো যাবে না। বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে উপদেষ্টা লেখেন, এখনো ঐক্যই দরকার। হঠকারীদের স্পেইস দিলে বরং দেশের ক্ষতি হবে। বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতা কোনভাবেই বিদ্বেষ এবং শত্রুতায় নিয়ে ঠেকানো যাবে না। বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে। তিনি আরও লেখেন, তবে সবারই রেকনিং দরকার আছে।