প্রবাস মেলা ডেস্ক: ড. মুহাম্মদ ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত অথচ হৃদয়ছোঁয়া এক বার্তা দিলেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বর্তমান যিনি গড়েছেন, ভবিষ্যতের পথ দেখাচ্ছেন সাহসের দীপ্তিতে- তাঁকেই জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা, আমাদের গর্ব, নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।
তাঁর দূরদৃষ্টি জাগায় আশার আলো, আর শক্তি যোগায় গণতন্ত্র ও মানবিক মর্যাদার নিরন্তর সংগ্রামে।’