মো. জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব থেকে প্রতিনিধি: সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বিলাস এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ জমেদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রিয়াদ মহানগর বিএনপির সভাপতি বশির সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, সহ-সভাপতি মোস্তফা মুন্সী, আলমগীর হোসেন আলম, চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক গাজী এবং আবুল হোসেন তালুকদার। এছাড়াও প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও আদর্শের স্মৃতিচারণ করে বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান মানুষের স্বপ্ন ও কল্যাণে কাজ করে গেছেন। তার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামীতেও বিএনপি গণতন্ত্র ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।