মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদের বাথা ফোর পয়েন্টস হোটেল শেরাটনে সৌদি-বাংলাদেশ বিজনেস ও ইনভেস্টর ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সৌদি-বাংলাদেশ বিজনেস ও ইনভেস্টর ফোরামের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে, ফোরামের সাধারণ সম্পাদক মো: আইয়ুব ও সানসিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর ড. মো. মাহবুবুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেদ্দা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ইনভেস্টর মো: রেজাউল করিম টিপু, সৌদি-বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো: জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপদেষ্টা মিল্লাত হোসেন, ইনভেস্টর শামীম আল আমিন, ইনভেস্টর লায়ন ইসমাইল হোসেন, ইনভেস্টর বাকের হোসেন, ইনভেস্টর মীর রাসেল সুজন, ইনভেস্টর নজরুল ইসলাম, ইনভেস্টর উসমান গনি রাসেল, ইনভেস্টর আব্দুল আজিজ, ইনভেস্টর শাহজালাল ভুট্টু সহ বিভিন্ন সেক্টরের বিনিয়োগকারী ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
বক্তারা সকলের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসা করে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখার অঙ্গীকার করেন এবং সৌদি আরবে প্রবাসীদের নিজ নামে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়ার জন্য সৌদি বাদশাহকে ধন্যবাদ জানান।
প্রবাসের মাটিতে বাংলাদেশিদের কর্মসংস্থান যেমন সৃষ্টি হবে, গড়ে উঠবে নতুন প্রতিষ্ঠান। সেই জন্য রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ব্যবসায়ীরা। প্রবাসের মাটিতে যত বেশি নতুন উদ্যোক্তা তৈরি হবে, তত বেশি প্রতিষ্ঠান গড়ে উঠবে। এতে করে দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন সানসিটি পলিক্লিনিকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন আরমান, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক, নাট্যকার ও রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ প্রমুখ।