জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: প্রবাসে বাংলাদেশিদের সংগঠন “লাভ বাংলাদেশ”-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে। পূর্ব লন্ডনের ফরেস্ট গেটের আয়ান্স রেস্টুরেন্টে আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয় গত ৩ মে, শনিবার রাত ১১টায়।
সভাটি অনুষ্ঠিত হয় লাভ বাংলাদেশের অন্যতম ফাউন্ডার এবং আয়ান্স গ্রুপের চেয়ারম্যান আব্দুস শহিদের সার্বিক তত্ত্বাবধানে। সভাপতিত্ব করেন আব্দুল্লাহ মাহমুদ এবং সভা পরিচালনা করেন হাবিবুর রহমান হাবিব। কোরআন তেলাওয়াত করেন কারি ওবায়দুল্লাহ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি প্রবাসীদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতি, সমাজ ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আপনাদের ভাবনা, প্রত্যাশা ও প্রস্তাবনা আমাদের জন্য পথনির্দেশক।” তিনি সিলেটের সার্বিক উন্নয়ন এবং সুশাসনের প্রয়োজনীয়তা নিয়েও বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ, উপদেষ্টা আব্দুল বারী, বিএনপি নেতা তাজুল ইসলাম, লাভ বাংলাদেশের ফাউন্ডার এম. এ. সালাম ও পাভেল চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক ড. মুজিবুর রহমান ও সেলিম আহমদ, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ-সভাপতি শরিফুল ইসলামসহ আরও অনেকে।
অন্যান্য যারা সভায় উপস্থিত ছিলেন: লাভ বাংলাদেশের অন্যতম ফাউন্ডার তসবির চৌধুরী শিমুল, জুয়েল চৌধুরী, ফখরুল ইসলাম বাদল, দিপু জায়গিরদার, আব্দুল মোতালিব লিটন, মফজ্জুল আলী মদরীছ, ফয়ছল আহমদ আকন্দ, আহ্দুল রকিব চৌধুরী, সায়েফ আহমেদ সুইট, জাহাঙ্গীর হোসেন, মুকিত আহমদ, কিশোয়ার চৌধুরী তামিম, আব্দুল আহাদ, মোহাম্মদ ফুলন মিয়া, আব্দুল আযিজ, সায়েদা নাসিমা, নাহিয়ান জায়গিরদার ও আব্দুল করিম প্রমুখ।