জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ইস্ট লন্ডনের এক অভিজাত হলে ফেনী সমিতি ইউকে’র আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ঈদ পুনর্মিলনী, বৈশাখী মেলা ও মতবিনিময় সভা। উৎসবমুখর এ আয়োজনে পরিণত হয় এক হৃদয়গ্রাহী প্রবাসী মিলনমেলায়, যেখানে অংশগ্রহণ করেন ফ্রান্স, ইতালি ও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত ফেনীবাসী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী সমিতি ইউকে’র সভাপতি বিপ্লব হোসেন মহি এবং সঞ্চালনায় ছিলেন নজরুল ইসলাম বিপ্লব।
উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও ট্রাস্টি কুতুবুদ্দিন হাজারী, সাবেক সাধারণ সম্পাদক ও ট্রাস্টি জাহাঙ্গীর ফিরোজ এবং ট্রাস্টিবৃন্দ মোহাম্মদ নাসির উদ্দিন, জসিম হোসেন, মিজানুর রহমান পাটোয়ারী, মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
এছাড়া আয়োজনে অংশ নেন সহ-আহ্বায়ক ও ট্রাস্টি মো. ফেরদৌস বিন জামান, আফসার উদ্দিন, আব্দুর রহিম, কাজী গোলাম সরোয়ার, দিদারুল আলম, মোজাম্মেল হক, মোতাহের হোসেন ফরহাদ, তৌহিদুল আলম মজুমদার, ইমতিয়াজ আজিম ও কাজী আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইয়ুব, রিয়াদ, সেলিম, জুনিয়র রিয়াদ, সানি, রুবায়েত, দাউদ, তুহিনসহ প্রবাসে বসবাসরত বিপুলসংখ্যক ফেনীবাসী।
প্রায় সাড়ে চার শতাধিক অতিথির অংশগ্রহণে দুপুরের একযোগে ভোজ আয়োজন ছিল অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ। বাচ্চাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মহিলাদের জন্য নানান রকম গেমস আয়োজন উৎসবে যুক্ত করে বাড়তি আনন্দ।
অনুষ্ঠানের শেষপর্বে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যা উপস্থিত অতিথিদের হৃদয় ছুঁয়ে যায়।