প্রবাস মেলা ডেস্ক: নিউইয়র্কের কুইন্সের অষ্টারিয়া পিএস-৭০-এর ১ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ফ্রাংকলিন থোকন আরমান ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার গোল্ড অনার রোল সাইটেশন পেয়েছেন একাডেমি এয়ার ২০২৪-২০২৫-এর জন্য।
ফ্রাংকলিন থোকন আরমান সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং নিউজ পোর্টাল জার্নালিস্ট আয়েশা আক্তার রুবির একমাত্র তনয়।
এই সাফল্যে পরিবারের সবাই গর্বিত এবং এটি ফ্রাংকলিনের পরিশ্রম ও মেধার প্রতি সম্মান এবং তার ভবিষ্যৎ উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে তার পরিবার।