কে এম আবুতাহের চৌধুরী
লন্ডন, যুক্তরাজ্য:
বছর ঘুরে ফিরে এলো
মাহে রামাদ্বান,
এ মাসেই নাজিল হয়েছিল
পবিত্র কুরআন।
রহমত, মাগফিরাত, নাজাতের
বড়ই সুযোগ,
ছওয়াবের অফুরন্ত ভাণ্ডার
করবো ভোগ।
ত্রিশ রোজা ফরজ করেছেন
আল্লাহ সুবহান,
সেহরী ইফতারের আয়োজনে
আনন্দ অফুরান।
তারাবিহের নামাজ পড়বো
মসজিদেতে গিয়ে,
রোজাদারদের ইফতার করাবো
ভাল খাবার দিয়ে।
রমজান মাসে নফল এবাদত
ফরজের সমান,
একটি ফরজ এবাদত করলে
সত্তর গুণ পান।
শবে ক্বদর তালাশ করবো
বেজোড় রাতে,
হাজার মাসের ছওয়াব পাব
এক রজনীতে।
কুরআন শরীফ পড়বো মোরা
অর্থ বুঝে বুঝে,
দান খয়রাত করবো বেশী
গরীবদের খুঁজে।
পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে
পড়ব মসজিদে,
আল্লাহর জিকির দিবানিশি
থাকবে মোদের হৃদে।
ছওয়াব লুটার এমন সুযোগ
ছাড়া ভাল নয়,
মনে প্রাণে আল্লাহ পাককে
সবাই করব ভয়।