রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের আয়োজনে রাজধানী প্যারিসের নিকটবর্তী বাংলাদেশী স্থানীয় মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোতালেব খাঁনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের পরিচালনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কাজী শামীম উচ্চাস, সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুব হোসাইন, সাংবাদিক নুরুল ইসলাম, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি শাহজাহান সারু, বিকল্প ধারা ফ্রান্সের সভাপতি নূরে আলম মনজু, ইপিএস কমিউনিটি ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরী এবং Regroupement Familial-এর পরিচালক কাউসার আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও দোহার নবাবগঞ্জ এসোসিয়েশনের সহ-সভাপতি আরিফুর রহমানসহ বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান ফারুক, জাহিদুল আলম তালুকদার, ইউনুস তালুকদার, রিকন দেওয়ান মনা, সিদ্দিক খান, কামাল মাতুব্বর, সফিকুল ইসলাম শামীম, এনামুল হক অপু, মাহফুজুর রহমান মিলটন, আরিফুর রহমান মিলন, সৈয়দ সুমন, রবিউল আলম, মানিক হোসাইন, নাঈম সিকদার, মোঃ শিয়ান, ইব্রাহীম খলিল রমিজ, হেমায়েত উদ্দিন, মোঃ ইমরান, সোহাগ হোসেন, মোশারফ হোসেন, আকাশ চৌধুরী, মিয়া মুহাম্মদ চান, সোয়েব বিল্লাহ রনি, কামাল হোসেন মোল্লা, সাখাওয়াত হোসেন, আবদুল আউয়াল, মুহাম্মদ মুনসেফ, মোঃ সুমন এবং নাঈম মুনসী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে বরিশাল বিভাগের কৃতি সন্তান নাফিস বিন হারুনকে ফ্রান্সে আজান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় বরিশাল বিভাগীয় কমিউনিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মাহফিলের শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।