প্রবাস মেলা ডেস্ক: ২২ মার্চ ২০২৫ তারিখে প্রবাস মেলা পত্রিকার পক্ষ থেকে পত্রিকার কার্যালয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
এসময় প্রবাস মেলা পত্রিকার অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।
ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বাংলাদেশের সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি দলের পক্ষে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তার নেতৃত্ব ও কার্যক্রম দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে।
উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে আমেরিকার ফোবানা’র সক্রিয় ও গুরুত্বপূর্ণ সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী জসিম উদ্দিন তার বড় ভাই।