প্রেস বিজ্ঞপ্তি: আন্তর্জাতিক তারকা ও ব্যবসায়িক অর্জন পুরস্কার ২০২৫-এর গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডস আগামী ১১ অক্টোবর টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর আড়াইটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলবে এই মহোৎসব। যেখানে সাংস্কৃতিক, সামাজিক এবং ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হবে।
আন্তর্জাতিক তারকা ও ব্যবসায়িক অর্জন পুরস্কার কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো বৈশ্বিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ব্যক্তিদের স্বীকৃতি প্রদান এবং তাদের অবদানের প্রতি সম্মান জানানো। অনুষ্ঠানের প্রবর্তক সংগঠন হচ্ছে সুপ্রিয়তি ইনোভেশনস্। আয়োজক সংগঠন হচ্ছে দেশী টেলিভিশন, কানাডা। যার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. খান মনজুর-ই খোদা।
বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিত্বদের এক মঞ্চে নিয়ে আসার উদ্দেশ্যে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্পী, উদ্যোক্তা, ব্যবসায়ীসহ নানা পেশার বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের টিকেট এবং বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে isbaa.ca।
বিশ্ব সংস্কৃতি, সমাজ ও ব্যবসায়িক ক্ষেত্রে অনন্য অবদান রাখা ব্যক্তিত্বদের স্বীকৃতি জানাতে এবং অর্জনের গল্প শোনাতে এই মহোৎসবে সকলের অংশগ্রহণ কামনা করেছেন আয়োজকরা।