প্রেস বিজ্ঞপ্তি: শেফস ফেডারেশন অব বাংলাদেশ ও প্রাণ স্পাইসেসের যৌথ উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৮ মার্চ ২০২৫ মঙ্গলবার, বিকাল ৪:৩০ মিনিটে রাজধানীর গুলশান শুটিং ক্লাবের কনভেনশন হলে এই আয়োজন অনুষ্ঠিত হবে। ইফতারের পর অতিথিদের জন্য নৈশভোজেরও ব্যবস্থা থাকবে।
শেফস ফেডারেশন অব বাংলাদেশের সভাপতি জহির খান জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য রমজানের পবিত্রতা ও বরকত ভাগাভাগি করা এবং অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটানো। তিনি বলেন, “আমরা আশা করি, সম্মানিত অতিথিরা আমাদের আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং এই মিলনমেলায় আনন্দ ভাগাভাগি করবেন।”
এই ইফতার মাহফিলে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রন্ধনশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার কথা রয়েছে। আয়োজকরা মনে করছেন, এই আয়োজন সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে উঠবে।