প্রেস বিজ্ঞপ্তি: শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতায় অসামান্য অবদানের জন্য প্রতি বছর প্রদান করা হয় পপ অফ কালার অনন্যা সম্মাননা। ২০২৫ সালের সুকৃতি ক্যাটাগরিতে এবার মনোনীত হয়েছেন গুণী অভিনেত্রী প্রমা আজিজ।
প্রমা আজিজ দীর্ঘ ২৫ বছর ধরে সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। মঞ্চ, টেলিভিশন ও রেডিওতে তার অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে। শুধু অভিনয় নয় তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত থেকে সমাজের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। তার এই নিরলস পরিশ্রম ও প্রতিভার স্বীকৃতিস্বরূপ তাকে এই মর্যাদাপূর্ণ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।
পপ অফ কালার অনন্যা সম্মাননা ২০২৫-এর সুকৃতি ক্যাটাগরির জন্য ভোটিং পর্ব ইতোমধ্যে শুরু হয়েছে। যে কেউ ভোট দিয়ে তার পছন্দের অনন্যাকে সমর্থন জানাতে পারেন। আপনার মূল্যবান ভোট প্রদান করে গুণী এই শিল্পীকে সম্মান জানানোর সুযোগ রয়েছে এখনই।
প্রমা আজিজকে আপনার মূল্যবান ভোট দিতে দেয়া লিংকে ক্লিক করুন: https://www.facebook.com/share/p/15vT4zT1MK/