প্রেস বিজ্ঞপ্তি: শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ এবং সকল প্রকার সহিংসতা প্রতিরোধে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে আগামী ১১ মার্চ ২০২৫ জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়েছে।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান এবং সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি, লেখক ও সাংবাদিকগণ। এর মধ্যে রয়েছেন কবি ও ছড়াকার আবু সালেহ, কবি মতিন বৈরাগী, কবি নূরুল ইসলাম মনি, কবি হাসান হাফিজ, কবি সোহরাব হাসান, কবি শহিদুল্লাহ ফারায়জি প্রমুখ।
দেশে শিশু ও নারীদের প্রতি ক্রমবর্ধমান সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।
জাতীয় কবিতা পরিষদের প্রচার সম্পাদক আসাদ কাজল এই সকলকে উপস্থিত থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।