সুলতানা করিমুন নেছা রেশমা:
হিংস্রতার’ই শিকল ছিঁড়ে
যাও এগিয়ে দূর্ণীবার
নারী তোমায় রুখবেনা কেউ
উচ্চস্বরে বল্ হুঁশিয়ার
খোল্ রে কপাট, শব্দে ঝপাট
ভাঁঙ্গরে কাঁচের দেয়াল
সঙ্গে আছে বাহুবলী
জোরসে ছুড়ো প্রবাল
প্রতিবাদী হও যদি না
জ্বলবে প্রতিক্ষণ
জ্বালিয়ে পুড়িয়ে ছাঁই করিবে
সুযোগ যতক্ষণ
মানুষরূপী জানোয়ারদের
মুখোশ টেনে ছিঁড়ো
টগবগানো তেলের তলে
পুড়িয়ে তাদের মারো
কে বলেছে ভীতু তুমি, তুমি অবলা!
বুক ফুলিয়ে, শির উঁচিয়ে,
জ্বলো চঞ্চলা
আজ যদি না রুখো তুমি
অন্যায় অবিচার
চালিয়ে যাবে নির্বিচারে
বিশ্ব ব্যাভিচার.!
অর্ধাঙ্গীনী তুমি নারী
হও যদি না ত্বেজী
তুমি বিনে পূর্ণিবেনা
এই জগত জিবনী।