প্রেস বিজ্ঞপ্তি: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ – উদ্দীপ্ত বাংলাদেশ ও জাতীয় উত্তরণী সংসদের যৌথ উদ্যোগে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক বিশেষ আলোচনা ও কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। এই আয়োজন মহান ভাষা শহীদদের স্মরণে ও উপমহাদেশে নারী জাগরণের পথিকৃৎ ঔপন্যাসিক নওয়াব ফয়জুন্নেছার রচিত প্রথম গ্রন্থ ‘রূপজালাল’-এর ১৫৯ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা, বিচারপতি ড. মোঃ আবু তারিক। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ঔপন্যাসিক ও লেখক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ভাষা সৈনিক রফিকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেজর (অব.) নুরুল ইসলাম, কলসাল জেনারেল, সাউথ সুদান; কবি রেহানা সুলতানা, সংগঠক, কবি ও লেখিকা এবং ড. জাহিদ আহমেদ চৌধুরী, সদস্য, টিআইবি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন সাংবাদিক ও প্রকাশক শহিদুল্লাহ সবুজ, চিত্রগ্রাহক মোস্তাফিজুর রহমান মিন্টু এবং সাংবাদিক ও সংগঠক মাহবুব উল আলম।
কবিতা পাঠ করবেন কবি আতাউর রহমান সায়েম, কবি ও গীতিকার সপ্তিকা চক্রবর্তী এবং শিশু শিল্পী নিলীমা খান।
অনুষ্ঠান পরিচালনা করবেন বাশিসাসাপ সভাপতি মোঃ গোলাম রাব্বানী খান। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করবেন মাওলানা ওমর ফারুক আল নোমানী।