প্রবাস মেলা ডেস্ক: মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুশফিকুল ফজল আনসারীকে ব্যাপক প্রশংসায় ভাসিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) এক এক্স বার্তায় ড্যানিলোভিচ লিখেছেন- ‘এক ধরনের প্রচলিত ধারণা রয়েছে যে, কেবল পেশাদার কূটনীতিকরাই রাষ্ট্রদূত হিসেবে যোগ্য। কিন্তু আপনি এ ধারণা ভুল প্রমাণ করেছেন। কূটনৈতিক হিসেবে আপনার অভিষেক চিত্তাকর্ষক। মেক্সিকোতে আপনাকে প্রতিনিধি হিসেবে পেয়ে বাংলাদেশ সত্যিই ভাগ্যবান।’
উল্লেখ্য, মুশফিকুল ফজল আনসারী জুলাই গণঅভ্যুত্থানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জনমত তৈরিতে বিশেষ ভূমিকা রাখেন। পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বিশেষভাবে পরিচিতি পান তিনি।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৯ ডিসেম্বর মুশফিক ফজল আনসারীকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।