সৌদি আরব প্রতিনিধি: ‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’ এই স্লোগানকে সামনে রেখে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা ২০২৫ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, সকল বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে ২০১৪ সাল থেকে কাজ করে যাচ্ছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার, তারই ধারাবাহিকতায় ২১ শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিশুদের কবিতা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা, প্রবাসের মাটিতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিনটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।
প্রবাসের মাটিতে চিকিৎসা ক্ষেত্রে দীর্ঘ বছর ধরে বিশেষ অবদান রাখায় বাংলাদেশী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সানসিটি মেডিকেল, প্রবাসীদের লজিস্টিক সার্ভিস এর জন্য প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি আল মামল , সামাজিক ক্ষেত্রে অবদান রাখায় প্রবাসী কুমিল্লা সোসাইটি সহ তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত পাঁচটি বইয়ের প্রবাসী লেখক ও টেলিভিশন অভিনেতা হিসেবে রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, সাংস্কৃতিক সংগঠক হিসেবে মোহাম্মদ সিরাজুল ইসলাম, আবৃত্তিতে কামরুজ্জামান, সামাজিক ক্ষেত্রে অবদান রাখায় মোহাম্মদ এরশাদ আলীসহ মোট চারজনকে এবছর সম্মাননা প্রদান করা হয়েছে।
আলোচনার সভা শেষে একুশের মঞ্চে দেশীয় সংগীত, নৃত্য, একক অভিনয় পরিবেশন করে রিয়াদ বাংলাদেশ থিয়েটার।
অনুষ্ঠানে সৌদি আরবে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠান উপভোগ করেন। প্রবাসের মাটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাসময়ে উদযাপন করার জন্য রিয়াদ বাংলাদেশ থিয়েটার পরিবারকে ধন্যবাদ জানান আগত অতিথিরা।
তিন পর্বের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন- মো: সালাউদ্দিন, হাফিজুল ইসলাম পলাশ, রুবিনা সুলতানা , সাদিয়া ইসলাম সুমাইয়া।